দৌলতপুরে

কাজী আরেফসহ ৫ জাসদ নেতার মৃত্যুবার্ষিকী পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম
কাজী আরেফসহ ৫ জাসদ নেতার মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)'র অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ পাঁচ নেতার ২৭ তম বার্ষিকী পালন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় শহীদ ইয়াকুব আলী ট্রাস্টের উদ্যোগে ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেন।  এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, দেশ বরেণ্য বাউল শিল্পী ওস্তাদ শফি মন্ডল, ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নুরুল রহমান, শহীদ ইয়াকুব আলীর ছেলে ইউসুফ রুশো প্রমূখ।  ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালীদাসপুরে  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাসদ আয়োজিত সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তব্যকালে সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ারে হত্যা করে। ওই ঘটনায় কাজী আরেফ আহমেদের সঙ্গে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।  তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৌলতপুরে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট, কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানান কর্মসূচির আয়োজন করে।  দেশরে জুড়ে আলোচিত কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতা হত্যা মামলায় একজন আসামী কারাগারে থাকা অবস্থায় মারা। তিন আসামীকে ফাঁসি দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে।

আপনার জেলার সংবাদ পড়তে