ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের ধোপালি গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মারুফ ৯ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন।
আহত এই কর্মীকে দেখতে ১৬ ফেব্রুয়ারি তার বাড়িতে যান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় তিনি আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন।
পথিমধ্যে ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য প্রদান কালে হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময়আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা বাবুল আক্তার,কালীগঞ্জ উপজেলা বিএনপি'র নেতা আব্দুর রশিদ, জুমারত আলী জুম্মা, পৌর যুবদল আহবায়ক শাহজাহান আলী খোকন সহ প্রমুখ। তিনি বলেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা প্রত্যেক দায়িত্বশীল নেতার কর্তব্য। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।