ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিএসজেএ'র অভিনন্দন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৯ পিএম
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিএসজেএ'র অভিনন্দন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)'র পক্ষ থেকে নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ক্রীড়া উন্নয়ন, খেলাধুলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা ক্রীড়া পরিবারের পক্ষ হতে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাবেক সফল ক্রীড়াবিদ হিসেবে তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচন করবে এমন প্রত্যাশা আমাদের।

বিএসজেএ আশা করে, তাঁর নেতৃত্বে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সাফল্য আরও বাড়বে।

বিএসজেএ তাঁর সর্বাঙ্গীন উন্নতি, সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)'র সাধারণ সম্পাদক এসএম. সুমন স্বাক্ষরিত এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে