সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার ৮ জেলে আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫১ পিএম
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার ৮ জেলে আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির অধিনস্থ বঙ্গবন্ধুর চর নিষিদ্ধ ( অভয়ারণ্যে) এলাকায় মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।  জানা গেছে মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন  শাহাদাত গাজী (২৬) সোহরাব হাওলাদার (৪১) জাহিদুল ইসলাম (১৯) লিটন খাঁ (২০) আবুল বাশার তালুকদার (৩৫)শাহজাদা গাজী (২৪) আসলাম হাওলাদার (২৩) মোঃ কামাল খাঁ (২৪)

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে