আশাশুনি সদর ইউপির সাবেক মেম্বার আব্দুল গফুর সানা (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বাদ জোহর মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আশাশুনি গ্রামের আঃ গফুর সানা দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানো মঙ্গলবার জানাযা নামাজে ইমামতি করেন, গুনাকরকাটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রবিউল ইসলাম। নামাজ পূর্ব আলোচনায় অংশ নেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, আলহাজ্ব মাওঃ আবুল কাশেম, আবুল কালাম আজাদ বুলবুলসহ পরিারের সদস্য ও অন্যরা। মৃতকালে তিনি স্ত্রী, ৯ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।