র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মো: আ: রউফ (৫৩)’কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১০, সদর কোম্পানী, ঢাকা এবং র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর- ২২(০৭)০৮, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এ বিজ্ঞ আদালত কর্তৃক ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: আ: রউফ (৫৩), পিতা- লোকমান বেপারী, সাং- জামালদী, থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।