ভূমিমন্ত্রী হওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলেন মিজানুর রহমান মিনু

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম
ভূমিমন্ত্রী হওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলেন  মিজানুর রহমান মিনু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র জনাব মোঃ মিজানুর রহমান মিনু। এ মহেন্দ্রক্ষনে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণপূর্বক রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান–এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোঃ মিজানুর রহমান মিনু,এমপি রাজশাহীবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখ করেন, এই অর্জন রাজশাহী সহ দেশবাসীর দোয়া, ভালোবাসা ও অবিচল সমর্থনেরই প্রতিফলন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কেউ যেন কোনো প্রকার বিজয় মিছিল, রং খেলা, উৎসব, আতশবাজি করা বা অনুরূপ উদযাপনে অংশগ্রহণ না করেন। দলীয় নির্দেশনা অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তা বিরোধী চক্রান্তের অংশ হিসেবে গণ্য হবে বলে তিনি সতর্ক করেন।" দেশ ও রাজশাহীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

আপনার জেলার সংবাদ পড়তে