আশাশুনিতে শান্তি ও সম্প্রীতি সার্কেলের কনফারেন্স

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
আশাশুনিতে শান্তি ও সম্প্রীতি সার্কেলের কনফারেন্স

আশাশুনিতে শান্তি ও সংহতি সার্কেল সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচোষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য যুব ও নারীদের ক্ষমতায়ন করার লক্ষ্যে প্রেস কনফারেন্স ও মতামত গ্রহন করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ আশাশুনি প্রেস ক্লাবে এ কনফারেন্স ও মতামত গ্রহন করা হয়।  বাংলাদেশস্থ কানাডা হাই কমিশনের সহযোহিতায় ইঁরষফরহম ঝড়পরধষ ঈড়যবংরড়হ ধহফ চৎবাবহঃরহম ঈড়হভষরপঃ রহ ইড়ৎফবৎ ড়ভ ঝধঃশযরৎধ প্রকল্পের আওতায় রূপান্তর সাতক্ষীরা জেলার ৪টি উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি) ১০টি দলে (প্রতি দলে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ) ৩০০ জন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পেয়ে কাজ করে আসছে। এবং ন্থানীয় প্রশাসন, যুব ও নারীদের এবং সামাজিক নেতৃত্বে সক্রীয় দায়িত্বশীলদের অংশগ্রহনের মধ্যদিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করে শান্তিপূর্ন গণতান্দ্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে দক্ষতা বৃদ্ধি করা, শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করার কাজ করে আসছে। ইতিমধ্যে তারা ১০ হাজার মানুষের কাছে শান্তির বার্তা পাঠাতে সক্ষম হয়েছে। গণমাধ্যমে যুব নেতৃত্ব দৃশ্যমান হয়েছে। কনফারেন্সে কথা বলেন, ফাতেমা খাতুন ও মাসুদুর রহমান। উপস্থিত গণমাধ্যম কর্মীদের মতামত ও পরামর্শ গ্রহনের পর সার্বিক বিষয় সম্পর্কে আলোচনা রাখেন প্রকল্পের কাজী মফিজুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে