দেলদুয়ারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) :
| আপডেট: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৭ পিএম | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৬ পিএম
দেলদুয়ারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে শ্রাবন্তী (১৮) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার পাথরাইল ইউনিয়নের কুমুরিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। সে ওই গ্রামের মৃত জাফর ইকবালের ছেলে মো. হাফিজুর রহমানের স্ত্রী। বিকেল ৫টার দিকে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে