পোরশায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২৭ পিএম
পোরশায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) এর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিতপুর কুলাডাংগা গ্রামের পূর্ব পাশের ধানের ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ওই স্থানে ২/৩ দিন আগে স্থানীয়রা মৃত ওই ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখেছেন। লাশটির পরিচয় জানার জন্য চেষ্ঠা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ একইদিন মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে