প্রকৃতিতে এখনও শীতের আমেজ

ডালে-ডালে উঁকি দিয়েছে আমের মুকুল

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:১৭ পিএম
ডালে-ডালে উঁকি দিয়েছে আমের মুকুল

প্রকৃতিতে এখনও রয়ে গেছে শীতের আমেজ, ডালে-ডালে উঁকি দিয়েছে আমের মুকুল। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা যেন জানান দিতে চায় আসছে মধু মাস। বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রামাঞ্চলের আম গাছের ডালে এখন মুকুলের সমারহ। মৌমাছির গুঞ্জণ আর সুমিষ্ট ঘ্রান বিমোহিত করেছে প্রকৃতিপ্রেমী সকল মানুষের প্রান। তাই রবীন্দ্রনাথের কবিতার ভাষায় বলতে হয় ফালগুণ বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরী গায় বেনুবনে মর্মে দক্ষিণ বায়।

আপনার জেলার সংবাদ পড়তে