আশাশুনিতে

ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২০ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৪ পিএম
ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি

ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি উপজেলা নিরাবাহী অফিসারের কাছে স্মারক লিপি হস্তান্তর করা হয়। ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপিটি ইউএনও এর মাধ্যমে প্রেরন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু স্মারক লিপি গ্রহন করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ স্মারকলিপিটি জেলা প্রশাসক স্যারের কাছে পাঠানো হবে। তিনি যথা সময়ে মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা নিবেন। স্মারক লিপি প্রদান করেন, ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জি এম মুজিবুর রহমান, আসলাম লিংকন, মোস্তাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী।

আপনার জেলার সংবাদ পড়তে