ঝিনাইদহে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৪ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে। আটকরা হলেন,কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শরিফুল বিশ্বাসের ছেলে হোসেন মনির। বুধবার বিকালে সদর উপজেলার কালা লক্ষ্ীপুর নামক স্থানে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস।বিষয়টি জানাতে বুধবার সন্ধ্যা রাতে সদর থানাপুলিশ গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন। ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৪৪ প্যাকেটে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।