রংপুরের পীরগন্জে ২০২৪ সালের প্রথম জুলাই শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনের ইচ্ছা পূরণ হল। সম্প্রতি দেশ নায়ক ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান নির্বাচনের পূর্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসে তাঁর পরিবারের খোঁজ খবর নিয়ে কুশলাদি বিনিময় করেন। এ সময় (ততকালীন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের মেধাবী ছাএ) আবু সাঈদের পিতা মকবুল হোসেন তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে তাকে আগামীর বাংলাদেশে প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে আশীর্বাদ করেন। আল্লাহর অপার মহিমায় আজ কে জননেতা তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত প্রধান মন্ত্রী।