দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

কুষ্টিয়ার দৌলতপুরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, বেলা সাড়ে ১১টায় কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির পালনে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন,সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম,এপি মোঃ সোহেল রানা, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে