ফুলবাড়িয়ায় ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃ'ত্যু

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩২ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম
ফুলবাড়িয়ায় ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃ'ত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইজিবাইকের ধাক্কায় তৃতীয় শ্রেণী পড়ুয়া মুবিন (৯) নামে এক শিক্ষার্থীর মৃ'ত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কালাদহ ইউনিয়নের আয়েশার মোড় এলাকায় এ মর্মান্তিক দু'র্ঘটনা ঘটে। নিহত ওই শিশু কালাদহ গ্রামের বড়িল পাড়া এলাকার হায়দার আলীর ছেলে এবং স্থানীয় ক্বওমী মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। প্রতিবেশি শিমুল সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই  কেশরগঞ্জ টু পাটিরা সড়কে বাই সাইকেল চালানো শিখছিলেন শিশু মুবিন। হঠাৎ করে  কেশরগঞ্জ গামী একটি ইজিবাইকের সাথে দুর্ঘটনা শিকার হয়। এসময়। শিশুটির মাথার উপর দিয়ে ইজিবাইকের চাকা উঠে পড়লে শিশুটি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে । ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, শিশু মৃত্যুর ঘটনায় (ইউডি) অপমৃত্যু থানায় মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে