আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৯ এএম
আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যে আটজন চিকিৎসক বৃহস্পতিবার যোগদান করেছেন। যোগদানকৃত চিকিৎসকেরা সবাই ৪৮তম বিসিএস'র। ফলে এই উপজেলাসহ পাশ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর, গৌরনদী, কালকিনি উপজেলার সীমান্তবর্তী এলাকার সাধারণ রোগীরা সার্বক্ষনিক চিকিৎসা সেবা পাবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে নতুন চিকিৎসকদের ফুল দিয়ে করন করা নেওয়া হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ সজীব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেকের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শিশির কুমার গাইন, এমওডিসি মিলন হালদার প্রমুখ। উল্লোখ্য, ৪৮তম বিশেষ বিসিএস এর মাধ্যমে সারাদেশে কয়েক হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ার চলমানের অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা হাসপাতালে এই যোগদান উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাকে আরও শক্তিশালীসেবা প্রদান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত চিকিৎসকেরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেছেন এবং স্থানীয় জনগণের সেবা প্রদানে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে