নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের ১৫ কর্মীকে অব্যাহতি

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৩ এএম
নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের ১৫ কর্মীকে অব্যাহতি

অফিস শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগে নির্বাচন কমিশনে আইডিইএ প্রকল্পের ১৫ কর্মচারীকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের (২য় পর্যায়) উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত ৯ জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাযথ কর্তৃপক্ষ তাদের প্রকল্পের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত অনুমোদন করেছে। পাশাপাশি প্রকল্পে কর্মরত আরো ছয়জন আউটসোর্সিং জনবলের নিয়োগপত্র সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

এরই প্রেক্ষিতে সর্বমোট ১৫ জন আউটসোর্সিং কর্মীর নামে ইস্যুকৃত সার্ভার-সম্পর্কিত সব আইডি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান ও মো. আনিছুর রহমান।

তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর ও সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন এবং এনআইডি সেবার তথ্য হালনাগাদ ও তথ্যপ্রযুক্তি সহায়তামূলক কাজে যুক্ত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে