আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়ি জব্বার নগরে (পূর্বে পাঁচয়া) একুশের প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে। ভোর সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহনে চড়ে উপস্থিত হন মানুষ। এতে লোকে লোকারণ্য হয়ে যায় পুরো জব্বার নগর। রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, আর এম ও ডা: ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ, এরপর গফরগাঁও পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেবডজ, সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ এবং সর্বস্তরের শত শত জনতা পুষ্পাের্ঘ অর্পন করে। এ উপলক্ষে জব্বার নগরে মেলা বসে।