সহনীয়তার অজুহাতে দুর্নীতিকে বৈধতা দিবেন না : বাবুল এমপি

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৮ পিএম
সহনীয়তার অজুহাতে দুর্নীতিকে বৈধতা দিবেন না : বাবুল এমপি

জামালপুর-৩ আসনের ইতিহাসে মেলান্দহ থেকে নির্বাচিত প্রথম সংসদ মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, সহনীয় মাত্রার অজুহাতে দুর্নীতি-অনিয়ম এবং চাঁদাবাজিকে বৈধতা দিবেন না। কম হোক, বেশি হোক, সবই দুর্নীতি। দুর্নীতির কোন মাত্রা থাকতে পারে না। চলমান সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির প্রসঙ্গকেও তিনি পরিহারের অনুরোধ করে বলেন, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখবো। এ জন্যই আমাদের নিজেকেই আগে বদলাতে হবে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশ দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না।

বাবুল শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ২১ ফেব্রুয়ারি উদযাপন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইউএনও জান্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কারী হামিদুল হক বিএবিএড, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা ও বাংলা ভাষা পরিষদ সেন্ট্রাল কমিটির সহসভাপতি শাহ জামাল, প্রেস ক্লাবের সভাপতি আজম খান প্রমুখ।