মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিএনপি অঙ্গ সংগঠন, বিভিন্ন জিও এনজিও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
শনিবার (২১ শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুভ সূচনা হয়।পরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) পরিদর্শক সজল সরকার , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কনিকা সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া,উপজেলা জামায়েতের আমীর মাওলানা আবুল হাসেম,শিক্ষক একেএম শাহজাহান কবীর ও প্রেসক্লাব সভাপতি শেখ শামীম প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় উপজেলা কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষকদ্বয় সরকারি বিভাগীয় দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।