মেলান্দহে ট্রেনের চাপায় বৃদ্ধের মৃত্যু

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
মেলান্দহে ট্রেনের চাপায় বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মেলান্দহে ট্রেনের চাপায় বৃদ্ধ কুরমান আলীর (৬০) মৃত্যু হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে মেলান্দহ রেল স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। কুরমান আলী বাঘাডোবা গ্রামের আহালুর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মানষিক রোগি কুরমান আলী সকালে স্টেশন এলাকায় বসে ছিল। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ রেল স্টেশনে পৌছলে ট্রেনের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা স্টেশনে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। জামালপুর জিআরপি থানার ওসি রবিউল  জানিয়েছেন, মরদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে