কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৬ পিএম
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন, আমেনা খাতুন, কমেলা খাতুন, জাকারিয়া ও আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিনা খাতুন। নিহতদের দুইজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এদর সকলের বাড়ী খুষ্টিয়ার খাজানগর এলাকায় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে