বরিশালের গৌরনদী আগৈলঝাড়ার ভোট কেন্দ্র ভীওিক নেতা কর্মীদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন - এমপির মতোবিনিময় সভা গতকাল ২১ ফেব্রুয়ারী শনিবার বিকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় করেন এসময় তিনি বলেন, টিপু ও কবিরকে হত্যা করা হয়েছিল। জনগন ১২ তারিখ টিপু ও কবিরের পক্ষে জনতা ভোটের মাধ্যমে রায় দিয়েছে । এছারাও তিনি বলেন ৪ জন জুলাই শহীদ গৌরনদী আগৈলঝাড়ার মাটি সন্তান। তাদের আত্বত্যগের রায় ও জনগন দিয়েছে। আর জনগনের ভোটের কারনে আমি এমপি হতে পেরেছি। প্রধান মন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী পরিষদের মন্ত্রীর দ্বায়িত্ব দিয়েছেন। যারা বিএনপি দলকরে ধানের শীষে ভোট দেয়নি তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশের সাথে বেইমানি করেছে তাদের তালিকা করতে হবে। তিনি আরো বলেন, এর আগে কথা বলেছি দলের নেতা হিসেবে আজ কথা বলতে হচ্ছ মন্ত্রী হিসেবে। জনগনের দায়ত্ব আমার উপরে। আমরা জনগনের সেবক হিসেবে। জনগনের সেবা করার দ্বায়িত্ব । এসম তিনি আরো বলেন আজ অথাব ভবিষ্যতে বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ। প্রধানমন্ত্রীর প্লান ঘরে ঘরে ফেমিলি কার্ড দেওয়ার। আমরা রোজার মাস থেকে ফেমিলি কার্ডদেয়া শুরু করবো। তরুন প্রজন্ম ছারা দেশে উন্নয়ন করা সম্ভর না তাই তরুন প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করে দিতে হবে । এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আগৈলঝাড়ার মুক্তযোদ্ধা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও অংগসংগঠনের লোকজন ফুল দিয়ে তাকে বরন করে নেয়ন।