গফরগাঁওয়ে

এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৭ পিএম
এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজানের বরকত ও সওয়াব অর্জনের লক্ষ্যে এতিম ছাত্রদের নিয়ে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পাগলা থানা লংগাইর ইউনিয়নে জামিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এতিম ছাত্রদের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এছাড়াও বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে