মুলাদীতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১৪ পিএম
মুলাদীতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল

বরিশালের মুলাদীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল করেছেন জমইয়াতে হিযবুল্লাহ্ নেতাকর্মীরা। গত শনিবার সকাল ১০টায় মুলাদী পৌরসদরে এ মিছিল করা হয়। রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, নিজে রোজা রেখে অন্যকে রাখতে উদ্ভদ্ধ করার আহ্বান জানান মিছিলকারীরা। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ্, উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উপদেষ্টা অধ্যক্ষ মো. ইলিয়াস হোসাইন, উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. রাকিব মাহমুদ, জমইয়াতে হিযবুল্লাহর কাজিরচর ইউনিয়ন সভাপতি আব্দুল মালেক চৌকিদার, গাছুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সফিপুর ইউনিয়ন সভাপতি আবুল বাশার মোল্লা, কাজিরচর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর উপদেষ্টা এনায়েত হোসেন শরীফ, উপজেলা যুব হিযবুল্লাহ সভাপতি কাজী আহসান উল্লাহ সমীরসহ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, য্বু হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ নেতাকর্মীরা। জমইয়াতে হিযবুল্লাহ নেতাকর্মীরা মুলাদী কেন্দ্রিয় ঈদগাহ থেকে মিছিল বের করে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা কেন্দ্রিয় ঈদগাহে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে