সেলিনা রহমানকে দেখতে গেলেন এডভোকেট জয়নুল আবেদীন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৮ পিএম
সেলিনা রহমানকে দেখতে গেলেন এডভোকেট জয়নুল আবেদীন

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন। রবিবার (২২ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালে গিয়ে সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান চিকিৎসা অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে এডভোকেট জয়নুল আবেদীন অসুস্থ নেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি সেলিনা রহমানের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। দলীয় সূত্র জানায়, সেলিনা রহমানের অসুস্থতার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন। বেগম সেলিমা রহমান বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহিরচর ক্ষুদ্রকাঠী গ্রামের সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খান এর  সন্তান।

আপনার জেলার সংবাদ পড়তে