সারিয়াকান্দি গত রোববার (২২তারিখ ) রাত প্রায় ৯টার দিকে কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামে মারামারি থামাতে গিয়ে আব্দুল সাত্তার (৭৫)নামে লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।সে একই গ্রামের মৃত্যু গফুর আকন্দ ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাতি নিরব কিশোর গ্যাং সদস্য ছিল। শনিবার ফেসবুকে হা -হা রিএক্ট দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রোববার আনুমানিক রাত ৯ দিকে গন্ডগোল বাজে। এই গন্ডগোল থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধ আব্দুস সাত্তার নিহত হন। ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, মোবাইলে লুডু খেলা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল হওয়ায়, কেউ মামলা করতে চাইছে না,তবুও লাশ উদ্ধার করে মরগে পাঠানো হয়েছে।