ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্বাচন পরবর্তী পাইথল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে মত বিনিময় সভা করেছেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। রোববার (২২ ফেব্রুয়ারী) বিকেলে গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাইথল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে সত্য, ন্যায়, ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ গঠন করতে চান। তিনি আরও বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছেন। আমি আপনাদের এমপি নয়, গফরগাঁও- পাগলাবাসীর সেবক হিসাবে মানবিক গফরগাঁও-পাগলা বিনির্মাণে কাজ করতে চাই। আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, গফরগাঁও-পাগলাকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, দূর্নীতিমুক্ত করে সবার জন্য নিরাপদ, আধুনিক, সমৃদ্ধ ও আধুনিক অঞ্চল হিসাবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা চাই। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, মোঃ নুরুজ্জামান, শফিউল আলম পলাশসহ আরো অনেকেই প্রমূখ। সভা শেষে তিনি সর্বস্তরের জনগণের সাথে ইফতার মাহফিলের অংশ নেন।