সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪২ পিএম
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

বরিশালে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে বরিশাল ক্লাবের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার । এতে বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সম্পাদক ও প্রকাশক পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। সাংবাদিকদের পাশাপাশি ইফতার মাহফিলে মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কয়েক’শ সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।  ইফতার মাহফিলে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিন সিকদার সবসময়ই মিডিয়া বান্ধব রাজনৈতিক নেতা। আগামী দিনে জিয়া উদ্দিন সিকদারের যেকোন ভালো কাজে তার পাশে থাকবে বরিশালের গণমাধ্যমকর্মীরা। জিয়া উদ্দিন সিকদার তার বক্তব্যে বলেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের গণমাধ্যমকর্মীরা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। গণমাধ্যমকর্মীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করায় অনেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যেকারনে গণমাধ্যমকর্মীদের সম্মান প্রদর্শনের জন্য এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে