কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন ও দলের শীর্ষ নেতাদের ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এসময় আ,লীগের স্থানীয় নেতারা জয় বাংলা’ স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা সদরসহ ইউনিয়নের অন্য কার্যালয় গুলো খুলার প্রক্রিয়া করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তালা খুলে কার্যালয়ে ঢুকে দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। এসময় তারা ‘জয় বাংলা’ স্লোগানও দেয়। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোন প্রকার বাধা ছাড়াই আ,লীগের স্থানীয় নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় পতাকা টাঙ্গানো ও জয় বাংলা স্লোগান দিয়েছে । নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আ,লীগের একজন নেতা জানান,জাতীয় নির্বাচনে তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে এবং ভোট দিয়েছে। বিএনপির সাথে তাদের ভাল সর্ম্পক রয়েছে। কার্যালয় খুলার পর বিএনপি থেকে তারা কোন প্রকার বাধার সম্মুখীন হয়নি। খুব শিগগির উপজেলা সদর ও ইউনিয়ন কার্যালয়ের উন্নয়ন কাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে’। পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে আ,লীগ অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা করছি। শনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেয়া হবে।