বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধু নিহত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৭ পিএম
বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধু নিহত

রাজশাহীর বাঘায় পৃথকভাবে বিদ্যুৎ স্পৃষ্টে অনু পারভীন (৩৩) নামের এক গৃহবধু নিহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে এই ঘটনা ঘটেছে। অনু পারভীন সরেরহাট গ্রামের কাউসার আলীর স্ত্রী। জানা গেছে, নিজ বাড়িতে অটোভ্যানের বিদ্যুতের সুইচ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়ার পর সে মারা যান। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ঘটনায় অবগত রয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে