কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি ডোবা থেকে আজ সোমবার সকাল ১০টায় পুলিশ প্রতিবন্ধী হোসনা বেগম (৩৯) নামের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার পিতার নাম মৃত আব্দুল মজিদ। পুলিশ জানায়, গত ৭ দিন আগে প্রতিবন্ধী হোসনা নিঁেখাজ বিষয়ে তার পরিবারের লোকজন থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করার পর কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।