একুশ চুয়াত্তরে

আবুল বাশার শেখ | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম
একুশ চুয়াত্তরে

একুশ এখন চুয়াত্তরে

বয়সটা নয় কম,

যে চেতনা বিশ্ব জুড়ে

দীর্ঘ ভাষার দম।


রবির আলোয় আলোকিত

একুশ এখন সবখানে,

মায়ের মুখের মিষ্টি কথায়

শান্তি ছড়ায় সব প্রাণে।


একুশ থেকে বাংলা পাওয়া

ছোট্ট কোন বিষয় নয়,

সারা বিশ্বে ভাষার ইতিহাস

রক্তে লেখা বর্ণ হয়।


এখনো প্রিয় সেই বাংলা

আছে এবং থাকবে,

বাংলাদেশের সব বাঙালী

হৃদয়ে যত্নে রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে