ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন খান (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম সিগনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলওয়ে স্টেশন অভিমুখে হোম সিগনালের পর শিলাসী আব্দুল কাদের কমিউনিটি সেন্টারের সামনে পৌর এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন শেখ রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়। স্থানীয় বাসিন্দা রোকনউদ্দিন সবুর ঘটনাটি নিশ্চিত করে জানান, ব্যক্তিটি ট্রেনে কাটা পড়ে কোমড় থেকে নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে দুর্ঘটনার শিকার ব্যবসায়ীর স্বজনরা পুলিশের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক মেহেদী হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।