ভালুকায় মাদক সেবনে বাধা দেয়ায় ১ জনকে কুপিয়ে আহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৫ পিএম | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৫ পিএম
ভালুকায় মাদক সেবনে বাধা দেয়ায় ১ জনকে কুপিয়ে আহত

ভালুকায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় সবুজ নামে এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে আলাল ও দুলাল নামে দুই মাদক ব্যবসায়ী । এ ঘটনায় ভালুকা মডেল থানায়  মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে রবিবার ইফতারের পর উপজেলার ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়াপাড়া। এলাকাবাসী জানায়,আলাল ও দুলাল দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। রোজার মাসে এ গুলো বন্ধ রাখার জন্য সবুজ নামের এক ব্যাক্তি চাপ দিলে তাকে কুপিয়ে আহত করে। সবুজ ভালুকা হাসপাতালে ভর্তি রয়েছে।  ভালুকা থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম  জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে