নির্বাচনে

হিন্দু সম্প্রদায় আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে: সরফুদ্দিন আহমেদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৭ এএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৭ এএম
হিন্দু সম্প্রদায় আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে: সরফুদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে যেতে চাই। বরিশালের উজিরপুর পৌরসভার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু আরও বলেছেন, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় সন্ত্রাস, মাস্তানী ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স যোষনা করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন। এসময় উজিরপুর সার্বজনীন কীর্ত্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি বরুণ কুমার মিত্র, সাধারণ সম্পাদক তপন মিত্র, সহ-সভাপতি জয়ন্ত নন্দী ও অঞ্জন সিকদার, সহ-সম্পাদক অমলেশ মজুমদার, রতন রায় চৌধুরী, সদস্য কল্যাণ কুমার চন্দ, আসিষ কুমার দাস, নেপাল কর্মকার, নারায়ণ ভাওয়াল, আশিষ মজুমদার, উজিরপুর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. রিয়াজ হোসেন মিয়া, বিএনপি নেতা মাস্টার আকবর হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না এবং নির্বাহী সদস্য আসাদুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে