পুলিশের কাজে কেউ বাঁধা দিতে পারবেনা, এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। তেমনি সাংবাদিকদের কাজেও কেউ বাঁধা দিতে পারবেনা, এমন ঘোষণা তথ্যমন্ত্রীর কাছ থেকেও শোনতে চায় সাংবাদিক সমাজ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর এই দাবির সাথে, দেশের দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকরা একমত পোষন করেছেন। এমনটাই দাবি করে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন। একইসাথে নেতৃবৃন্দরা রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের ওপর উদ্দেশ্য প্রনেদিতভাবে পরিচয় দেওয়ার পরেও পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে দায়ী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন। পাশাপাশি বালু খেকোদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পঞ্চগড়ে নারী সাংবাদিক আসমাকে লাঞ্ছিত ও মেরে ফেলার হুমকি। মাটিতে পুঁতে ফেল বলে চকারিয়ায় বালুদস্যুেদর হামলায় তিন সাংবাদিক আহতর ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ গড়তে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।