গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমানের সাথে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার শুরুতেই উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণের সাথে পরিচয় হন তিনি। পরিচিতি সভায় তিনি সকল দপ্তর প্রধানদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করে সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। সাংসদ বলেন, এ উপজেলা নাম করণের সহিত সার্থকতা থাকায় অনেক অফিসার একাধিকবার এই উপজেলায় এসে কাজ করছেন। শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় করেন সাংসদ অধ্যাপক মো. মাজেদুর রহমান। এসময় নবনির্বাচিত সাংসদকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. মনোয়ার আলম সরকার, মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ, সৈয়দ বদিরুল আহসান সেলিম, মো. আব্দুল জব্বার, মো. জহুরুল ইসলাম, মো. রেজাউল সরকার রেজা, মো. মোখলেছুর রহমান মন্ডল প্রমুৃখ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।