বেলকা মজিদ পাড়া স্কুলে নিরাপত্তা পরিকল্পনা পুনঃমুল্যায়ন

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৭ পিএম
বেলকা মজিদ পাড়া স্কুলে নিরাপত্তা পরিকল্পনা পুনঃমুল্যায়ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর)  প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিকল্পনা পুনঃমুল্যায়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মো. আবুল কাশেম, মো. আব্দুল আউয়াল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম, মোছা. রুমি সরকার, মো, সেলিম মিয়া, মো. মাহফুজার রহমান, সুজন চন্দ্র সরকার, এসএলসিআরডিসিআর প্রকল্পের স্কুল ফ্যাসিলিটেটর সাবরিনা জাহান সুমি, শিক্ষার্থী খুকুমনি আকতার প্রমুখ। কর্মশালায় ডিআরআর চ্যম্পিয়ন, শিক্ষক, অভিভাবক, ভোলানটিয়ার ্অংশ গ্রহন করেন। কর্মশালায় বিদ্যালয়ের সমস্যা সমুহ চিহিৃত করেন এবং তা সমাধানের পরামর্শ প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে