গফরগাঁওয়ে বিধবা মহিলার বসতঘর আগুনে পুড়ে ছাই

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৬ পিএম
গফরগাঁওয়ে বিধবা মহিলার বসতঘর আগুনে পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক অসহায় বিধবা মহিলা মিলনা খাতুনের বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলায় রাওনা ইউনিয়নের দীঘা ভাটিপাড়ায় গ্রামে মৃত কাজীম উদ্দিনের স্ত্রী মিলনা খাতুনের বসতঘরে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাসিন্দা সাংবাদিক মোঃ গোলাম কুদ্দুস ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে ঐ বিধবা মহিলা বসতঘরে আগুণ জ্বলতে থাকলে প্রতিবেশীরা ধোঁয়া দেখে দৌড়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে বিধবা মিলনা খাতুনের ঘরের সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। ফলে সে এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, একজন শুভাকাঙ্ক্ষী রমজানের প্রণোদনা চাল,ডাল, তেল চিনি, মুড়ি ইত্যাদি মিলনা খাতুনকে দিয়ে যায়, সেই সবও পুড়ে ছাঁই হয়ে গেলো। তারা আরও জানান, বিধবা মিলনা খাতুনের চার ছেলে থাকলেও ওরা কেউ মায়ের কাছে থাকেনা এবং মায়ের ভরণ পোষণ দেয় না। মিলনা খাতুনের বয়স্ক ভাতার টাকা এবং  প্রতিবেশীর সাহায্যের মাধ্যমেই চলতো তার জীবন। আগুনে পুড়ে নিঃস্ব এই অসহায় বিধবা মহিলাকে স্বাভাবিক জীবন যাপন করতে, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা আর্থিক ভাবে সাহায্য করার জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ হৃদয়বান মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মিলনা খাতুন ও এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে