কেশবপুর মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সুরক্ষা আইনে জরিমানা আদায় করেছে । মঙ্গলবার কেশবপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা দিতে আদায় করেন এবং জব্দকৃত মাছ কেশবপুর শিশু সদনে এতিমদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও থানা পুলিশের একটিদল।