আটোয়ারীতে ইয়াবাসহ আটক ২

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:০৯ পিএম
আটোয়ারীতে ইয়াবাসহ আটক ২

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (২৫ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যার পূর্ব মুহুর্তে ১১ পিস ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে। আটককৃত যুবকদের একজন উপজেলার দক্ষিণ সুখাতী গ্রামের মৃত: মোঃ কলিম উদ্দীনের পুত্র মোঃ ফরিদুল ইসলাম (২৬) ও অপরজন কিসামত দাপ খ্রিষ্টানপাড়ার অমল দাসের পুত্র অজিত দাস (২০)। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাব ইনস্পেক্টর মোঃ জাহাঙ্গীর আলম ফকিরগঞ্জ বাজারের গরু হাটি থেকে তাদেরকে ইয়াবা সহ আটক করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকদ্বয়ের বিরুদ্ধে মাদকদব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যাহার মামলা নং-০২।

আপনার জেলার সংবাদ পড়তে