চিরিরবন্দরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীদের গরুর খাদ্য বিতরণ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৩ পিএম
চিরিরবন্দরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীদের গরুর খাদ্য বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।  গতকাল ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানাসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে