হাকিমপুরে, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৮

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম
হাকিমপুরে, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৮

দিনাজপুরের হাকিমপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি রাত ১টায় ০১ নং খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড়ে মো. তুফানুর বসতবাড়ির আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে মোট ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে এসে এজাহার দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-১) মো. পলাশ হোসেন (৩৮),২) মো. জুয়েল হোসেন (৩৭),৩) মো. লাল চান আলী (২৭),৪) মো. পিয়ারুল ইসলাম (২৭),৫) মো. আজাদুল ইসলাম (৩৮), ৬) মো. শাহিন বাবু (৩২),৭) মো. মারুফ হোসেন (১৯),৮) মো. নুর জামান (৩৬)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর ও বিরামপুর থানা এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা নং-০৬/২০, তারিখ ২৬/০২/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে