রাজশাহীর তানোরে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেয়ায় পল্লীবিদ্যুতে খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের চৌখোস দল ঘটনাস্থল থেকে তাকে জীবিত উদ্ধার করে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিমনা গ্রামের এক আলুর ক্ষেতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের সুমন আলী (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে তার বাবা মাহাতাব হোসেন মোবাইল কিনে দেইনি। এজন্য ক্ষোভে অভিমানে আত্নহত্যার জন্য গ্রামের পাশে আলুর ক্ষেতের মাঝে পল্লীবিদ্যুতের হাই ভোল্টেজের খুঁটিতে উঠে চড়ে বসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও তানোর ফায়ার সার্ভিস অফিসকে জানাই। এরপর ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লীবিদ্যুৎ অফিস। এব্যাপারে তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে অফিসের চৌখোস দল ঘটনাস্থল থেকে আত্মহত্যার চেষ্টাকারী সুমন আলী নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে পল্লীবিদ্যুতের খুঁটির ওপর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।