ভূমিকম্পের ঝাঁকুনিতে মোনাজাত ছেড়ে মসজিদ থেকে দৌড়

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৭ পিএম | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৭ পিএম
ভূমিকম্পের ঝাঁকুনিতে মোনাজাত ছেড়ে মসজিদ থেকে দৌড়

শুক্রবার দুপুরের জুম্মার নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় ভূমিকম্পের ঝাঁকুনিতে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের কিছু মুসল্লী মোনাজাত ছেড়ে দৌড়ে মসজিদের বাইরে চলে যান। মোনাজাত শেষে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আকবর হোসাইন মুসল্লীদের উদ্দেশ্যে বলেন- পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো মসজিদ, সেই মসজিদ থেকে আপনারা ভূমিকম্পের ঝাঁকুনির ভয়ে পালিয়ে গেলেন কেন? ঝিকরগাছায় শত বছর মধ্যেও এ ধরনের ভূমিকম্পের ঝাকুনি অনুভূত হয়নি।