রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যের এলাকায় কোন চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক থাকবে না। তাদের এলাকা থেকে বিতাড়িত করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সাইদ চাঁদ আরও বলেন, আপনারা ভুল পথে যাবেন না, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সকলকে খারাপ কাজ থেকে দুরে থাকার হবে। খারাপ কাজের সাথে কোন আপোষ নেই। অন্যায় অনিয়ম দূর্নীতি করলে সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। অপরাধীরা কিছুদিন জেল খাটলে এর প্রভাব কমবে। আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সদস্য সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ, যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি, নবাব আলী, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার।