সৈয়দপুরে ইফতার সামগ্রী বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০০ পিএম
সৈয়দপুরে ইফতার সামগ্রী বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবি সংগঠন প্রবাহ ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি ২০০৪ সালে আত্নপ্রকাশ করে। এলাকার বেশ কিছু তরুণ পরিশ্রমী যুবকরা এ প্রবাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সামনে তরুণরা থাকলেও এর নেপথ্যে রয়েছেন একই এলাকার প্রবীণরা। প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে প্রবাহ ফাউন্ডেশনের সাথে জড়িতরা সমাজের জনহিতকর কাজ করে যাচ্ছে। সমাজের দরিদ্র, অসহায়,গৃহহীন মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করছে এ প্রতিষ্ঠানটির সদস্যরা। ফাউন্ডেশনের সদস্যদের কষ্টার্জিত অর্থে সেবা দেয়া হচ্ছে সমাজের অসহায় মানুষদের। বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুর শিক্ষা চালুকরণ,,প্রতিবন্ধীর চলাচলে সহজীকরণ, রোগীর চিকিৎসা সেবা,মষকনিধন,অক্সিজেন সরবরাহ, অসহায় মেয়ের বিয়ে,দাফনের কাজ সম্পন্নসহ নানাবিধ সমাজসেবামূলক কর্মকান্ডে অবদান রাখছে এ ফাউন্ডেশন। ফলে দ্রুত সময়ে সৈয়দপুরসহ আশপাশের এলাকায় সুনাম ছড়িয়ে পড়ে। তারই অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি সংগঠনের নিজস্ব কার্যালয় রসুলপুরে আয়োজন করা হয় পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তবে তিনি বিশেষ কারণে উপস্থিত হতে  পারেননি।  সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাজিদ আলী। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তারিকুল আলম আরবী, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ জহিরুল হক, কন্জ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুল ইসলাম,ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফেজ আব্দুল ওয়াহেদ আশরাফী,সহসভাপতি মোহাম্মদ আলীসহ অনেকে। এ সময় প্রায় শতাধিক অসহায় নারী পুরুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল সোলা, সেমাই,চিনি,চাল, খেজুর।