বরিশালে ইফতারের আগ মুহুর্তে দুর্র্ধষ চুরি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৬ এএম
বরিশালে ইফতারের আগ মুহুর্তে দুর্র্ধষ চুরি

ইফতারের আগ মুহুর্তে বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কসবা গ্রামের বাসিন্দা খোকন তালুকদারের বসত ঘরে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। খোকন তালুকদারের বাবা মজিবর রহমান জানিয়েছেন, চাকরির সুবাধে তার ছেলে খোকন চট্টগ্রামে থাকেন। খোকনের স্ত্রী ও সন্তান তার কাছে বেড়াতে চট্টগ্রামে গেছে। শুক্রবার ইফতারের আগ মুহুর্তে বসতঘর তালাবদ্ধ করে তিনি (মজিবর) মসজিদে ইফতার এবং নামাজের জন্য যান। তিনি আরও জানান, মসজিদ থেকে বাসায় ফিরে ঘরের মালামাল তছনছ থেকে তার সন্দেহ হয়। পরবর্তীতের তিনি দেখতে পান বাসার জানালা ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করেছে। তারা ঘর থাকা স্টিলের আলমিরা ভেঙে রুপার চেইন, নগদ টাকা এবং মূল্যবান মালামাল নিয়ে গেছে। প্রাথমিকভাবে তিনি ধারনা করছেন, আগে থেকে ওৎ পেতে থাকা চোর চক্র এলাকার চিহ্নিত মাদক সেবী হতে পারে। তবে ভুক্তভোগী মজিবর রহমান কারো নাম প্রকাশ করেননি। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে